বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহ থেকে হালুয়াঘাট-শেরপুর রুটে ট্রেন চাই—আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে?”

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ থেকে হালুয়াঘাট, শেরপুর, ধোবাউড়া—তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, চিকিৎসা কিংবা শিক্ষা—সব কিছুর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে। অথচ—আজও এই রুটে নেই কোনো ট্রেন। না আছে রেললাইন, না আছে ট্রেন—শুধু আছে দীর্ঘশ্বাস, অভিমান আর অগণিত মানুষের নিরব কান্না।

স্বাধীনতা এসেছে, প্রযুক্তি এসেছে, মেট্রোরেল ছুটছে রাজধানীতে, কিন্তু এই রুটে একটিবারও ট্রেনের হুইসেল শুনিনি। ছোটবেলায় স্বপ্ন ছিল ট্রেন চড়ব, জানালার পাশে বসে গ্রাম দেখব, কিন্তু এখন বুঝি—এই স্বপ্ন আমাদের জন্য না।

আমরা কি এই দেশের মানুষ না? আমাদের ভাগ্যে কেন এই অবহেলা? ময়মনসিংহ থেকে শেরপুর-হালুয়াঘাট পর্যন্ত তিন তিনটি প্রধান সড়ক থাকলেও নেই কোনো রেলপথ। কেন?

আরও পড়ুনঃ শম্ভুগঞ্জ-পরানগঞ্জ মেইন রোডের ‘কালা কুড়ে পার’ এলাকায় মরণফাঁদ

আমরা কোনো বিলাসিতা চাই না—চাই কেবল একটি ট্রেন। একটা ছোট্ট লাইনের ব্যবস্থা হোক, যেন আমাদেরও চলার সুযোগ হয়, আমাদের সন্তানরাও ট্রেন চেনে।

এই অঞ্চলের মানুষ হৃদয়বিদারকভাবে আবেদন জানাচ্ছে—দয়া করে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট ও শেরপুর পর্যন্ত একটি ট্রেন চালুর ব্যবস্থা করুন। আমরা আর বঞ্চনার গ্লানি নিয়ে বাঁচতে চাই না। আমরা চাই অন্তত একবার ট্রেনের আওয়াজে বুক ভরে নিশ্বাস নিতে।

এটাই আমাদের দীর্ঘদিনের দাবি—একটি ট্রেন, একটি রেলপথ, একটি স্বপ্ন।


More News Of This Category