বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তেতুলতলা এলাকায় নদীভাঙন প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন

Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

তেতুলতলা এলাকায় নদীভাঙন প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন

তেতুলতলা এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর (এমপি) মহোদয়ের পক্ষে গলাচিপা প্রতিনিধি মহিবুল্লাহ এনিম তেতুলতলা এলাকায় নদীভাঙন প্রতিরোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

মহিবুল্লাহ এনিম বাংলাদেশ যুব অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থা, গলাচিপার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙনের ভয়াবহতা থেকে জনপদ, বসতভিটা ও কৃষিজমি রক্ষায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকিতে থাকা স্থানীয় জনগণের জন্য এ উদ্যোগ স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই প্রকল্পটির দ্রুত ও সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার মানুষের জীবন-জীবিকা, বসতভিটা এবং কৃষিজমি সুরক্ষিত হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।


More News Of This Category