শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline :
তথ্যও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ* *স্টাফ রিপোর্টার | দৈনিক বাংলার সংবাদ* রাজধানীতে তারেক রহমানের নামে সামাজিক সংগঠন তারেক মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন: মই মার্কার প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেনের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া ​বিশেষ প্রতিনিধি, আফজাল হোসেন ফরাজি শুভ জন্মদিন, মোহাম্মদ আবু হাসান বরিশালের গর্ব : এক পরিবারে ৮ বিসিএস ক্যাডার: খঞ্জাপুরে অতিরিক্ত সচিবকে সংবর্ধনা* *গৌরনদী প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ* নওগাঁয় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা ও ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ​নওগাঁ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ। তিস্তা পাড়ে পরিকল্পিত ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণ করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন তিন মন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২ তেতুলতলা এলাকায় নদীভাঙন প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন

নওগাঁয় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা ও ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ​নওগাঁ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ:

Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নওগাঁয় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা ও ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
​নওগাঁ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ:
বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে “ঐক্যই শক্তি, একতাই মুক্তি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, কমিটি গঠন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহাদেবপুরের ওয়ান এসপাইসি ফাস্ট ফুডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে ৪১ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা শাখার এক পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো: ইমরান আলী। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে সুদৃঢ় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “বিক্রয় প্রতিনিধিরা এদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হওয়া সত্ত্বেও আমরা প্রতিনিয়ত নানা সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে কোনো শক্তিই আমাদের দাবি আদায়ে বাধা সৃষ্টি করতে পারবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমাদের কাঙ্ক্ষিত মুক্তি ও অধিকার নিশ্চিত হবে।”
​অনুষ্ঠানের প্রধান আলোচক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো: সাখাওয়াত হোসেন বিপ্লব অত্যন্ত চমৎকার ও যুক্তিনির্ভর বক্তব্যের মাধ্যমে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের এই লড়াই জীবনযাত্রার মান উন্নয়নের লড়াই, আমাদের পেশাগত মর্যাদার লড়াই। মূল বেতন, চাকরি স্থায়ীকরণ ও চিকিৎসাসহ অন্যান্য মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার মাধ্যমে এই পেশায় নিয়োজিত লাখো মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তাঁর প্রাণবন্ত ও দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সাধারণ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো: আফজাল হোসেন। নিজের বক্তব্যে অত্যন্ত আবেগঘন ও মর্মস্পর্শী এক পরিবেশের সৃষ্টি করেন তিনি। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আজ আমার স্ত্রী অত্যন্ত অসুস্থ, তাঁকে ঘরে রেখে, মনের ভেতর তীব্র কষ্ট আর উদ্বেগ চেপে আমি আপনাদের মাঝে ছুটে এসেছি। কারণ, আমি জানি আমার পরিবারের চেয়েও এই আট দফা দাবি এবং আমাদের লাখো বিক্রয় প্রতিনিধি ভাইয়ের অধিকার আদায়ের আন্দোলন কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। এই আন্দোলন আমাদের অস্তিত্বের লড়াই।” তাঁর এই ত্যাগী ও আবেগপূর্ণ বক্তব্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় এবং প্রত্যেকেই তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​অনুষ্ঠানে মো: নুরুজ্জামানের (কোষাধ্যক্ষ, সাপাহার উপজেলা) সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক (রাজশাহী বিভাগ) মো: রহমান আলীর চমৎকার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মো: রাফি (উপদেষ্টা, কেরানীগঞ্জ উপজেলা), মো: রফিকুল আলম মৃদুল (আহ্বায়ক, রাজশাহী জেলা) এবং মো: মিলন খাঁন (সদস্য সচিব, রাজশাহী জেলা)। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো: একরামুল ইসলাম ও বিদ্যুৎ হোসেন।
​সভার শেষ অংশে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় (সংযুক্ত হোয়াটসঅ্যাপ নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো: রহমান আলী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো: একরামুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে সাগর রানা ও মো: ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মো: সাহেদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে মো: নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক হিসেবে সাদেক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আসলাম হোসেন দায়িত্ব লাভ করেন।
​প্রধান অতিথি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই নতুন নেতৃত্ব নওগাঁ জেলায় বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায়ে এক নতুন যুগের সূচনা করবে।


More News Of This Category