শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline :
নওগাঁয় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা ও ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ​নওগাঁ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ। তিস্তা পাড়ে পরিকল্পিত ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণ করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন তিন মন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২ তেতুলতলা এলাকায় নদীভাঙন প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন বান্দরবানের প্রবীণ সাংবাদিক মূসা ফারুকীর রোগমুক্তি কামনায় কোট মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত মোহাম্মদ আকাশবান্দরবান জেলা প্রতিনিধি: স্বামীর প্রতারনা অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে লালমনিরহাট হাসপাতালে ভারতীয় নারী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম স্টাফ রিপোর্টার, তিস্তা ব্যারাজ ও ভাঙন পরিস্থিতি পরিদর্শনে আজ লালমনিরহাট যাচ্ছেন ৩ মন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের টানা ভারী বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। ১৯ জুন(শুক্রবার) সকালে হওয়া এ বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে ছুটির দিনেও জরুরি কাজে বের হওয়া মানুষ ও শ্রমজীবী পেশাজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়। অল্প সময়ের এ বর্ষণেই চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যায়। সরেজমিনে দেখা গেছে, ভারী বৃষ্টির পর চকবাজার ও কাতালগঞ্জ এলাকার বেশ কয়েকটি সড়ক দ্রুত পানির নিচে চলে যায়। সড়কে পানি জমে থাকায় অনেক যানবাহন মাঝপথে আটকে পড়ে। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগার পাশাপাশি দুর্ভোগও বাড়ে। অনেক পথচারীকে হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে তারা জলাবদ্ধতার সমস্যা ভোগ করছেন। একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও বাস্তব পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। রিকশাচালক রাসেল বলেন, জলাবদ্ধতার কারণে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। এতে তাদের আয়ও কমে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাইম বলেন, রাস্তায় পানি জমে থাকায় যানবাহনের সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এ সুযোগে কিছু পরিবহনচালক অতিরিক্ত ভাড়াও আদায় করছেন। তবে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার জন্য আলোচিত প্রবর্তক মোড়ে এবার তুলনামূলক কম পানি জমতে দেখা গেছে। সংশ্লিষ্টদের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় হিজড়া খালে চলমান উন্নয়নকাজের ফলে ওই এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আশপাশের নিচু এলাকা ও সংযোগ সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায় সামগ্রিক দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি। চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবুল আলম জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নগরীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্বল্প সময়ে ভারী বর্ষণের কারণেই নিচু এলাকাগুলোতে পানি জমেছে। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং থেমে থেমে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নগরবাসীর অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনর্খনন ও সংস্কারকাজের ধীরগতি এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বাসিন্দা।

শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২

Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

শিশু নন্দিনী হত্যা
পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিশু নন্দিনী রানী (৭) হত্যার ঘটনায় আসামীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাংচুর ও আাসমীর বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগের পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে দুই মামলায় পুলিশ ১০জনকে গ্রেপ্তার করেছে। ফলিমারীসহ আশপাশের কয়েকটি গ্রামে এখন গ্রেপ্তার আতংক বিরাজ করছে। পুরুষ ব্যক্তিরা বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে।

শুক্রবার বিকেলে ১০জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানা অফিসার্স ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব। গ্রেপ্তারকৃতদের দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

ওসি জানান, গত মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে ভুট্টাখেতে মাটি খুড়ে ৭বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিক সন্দেহভাজন অভিযুক্ত ওই এলাকার রণজিৎ কুমারের ছেলে বিধান চন্দ্রকে আটক করা হয়। সেই অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশ ও জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে প্রায় ১৮জন পুলিশ সদস্য আহত হন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ৬টি সরকারি গাড়ি ভাংচুর করে হামলাকারীরা। হামলাকারীরা অভিযুক্ত আসামীর বাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করে তিনটি ঘর ও আসবাবপত্র আগুনে জ্বালিয়ে দেয়।

এ ঘটনায় বুধবার আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদি হয়ে অজ্ঞাত ১২০০-১৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই অভিযোগে একই থানায় বৃহস্পতিবার আরও একটি মামলা দায়ের করেন উপজেলা পরিষদের স্টাফ আব্দুর রাজ্জাক। সেই মামলায়ও অজ্ঞাত ১২০০-১৫০০ জনকে বিবাদি করা হয়েছে।
এই দুই মামলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পযর্ন্ত ভেলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০জনকে গ্রেপ্তার করে।

নন্দিনী হত্যা ও তার পরবর্তি হামলার ঘটনায় জেলা পুলিশ বাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নন্দিনীর বাবা নলিনী মোহন বর্মণ বাদি হয়ে মঙ্গলবার আদিতমারী থানায় বিধান চন্দ্র ও তার বাবা-মায়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিধান ও তার বাবা রনজিৎ কুমারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি পুলিশ। সামাজিক বিবাদের ক্ষোভের জেরে নন্দিনীকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিধান চন্দ্র।

ফলিমারী গ্রামের বাসিন্দারা জানান, শিশু নন্দিনী রানীর মরদেহ উদ্ধারের পর পরই আশপাশের গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ এলাকায় ঢুকে উগ্র আচরণ শুরু করেন। তারাই আসামীর বাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করে সবকিছু জ্বালিয়ে দেয়। এসময় গ্রামের মানুষজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। বহিরাগত লোকজনই আসামীকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং তারাই পুলিশের ওপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে। এখন এলাকায় গ্রেপ্তার আতংক বিরাজ করছে। অধিকাংশ পুরুষ ব্যক্তি বাড়ি ছেড়ে অন্যত্রে চলে গেছে। বাড়িতে শুধু মহিলা ও বয়স্করাই অবস্থান করছেন।

নাম প্রকাশে অনচ্ছিুক একজন কৃষক জানান,’ বহিরাগতদের উগ্র আচরণে আমরা অসহায় হয়ে পড়েছিলাম। বহিরাগতদের উগ্র আচরণের কারনে এখন গ্রামের মানুষজন মহাবিপদে পড়েছেন। পুলিশ ও গোয়েন্দার লোকজন সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত হামলাকারীদের নাম ও ঠিকানা বের করতে পারবে। আমরা গ্রামের সাধারন মানুষ। আমরা শান্তিতে বাঁচতে চাই।’

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে হামলাকারী দৃবৃত্তদের সনাক্ত করা হচ্ছে। পুলিশ দুই মামলায় ১০জনকে গ্রেপ্তার করেছে। যাতে কোন নিরাপরাধ মানুষ হয়রানির শিকার না হয় পুলিশ সেদিকে সতর্ক রয়েছে। গোয়েন্দা সংস্থা ও স্থানীয় অনেকের কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’


More News Of This Category

মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের টানা ভারী বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। ১৯ জুন(শুক্রবার) সকালে হওয়া এ বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে ছুটির দিনেও জরুরি কাজে বের হওয়া মানুষ ও শ্রমজীবী পেশাজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়। অল্প সময়ের এ বর্ষণেই চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যায়। সরেজমিনে দেখা গেছে, ভারী বৃষ্টির পর চকবাজার ও কাতালগঞ্জ এলাকার বেশ কয়েকটি সড়ক দ্রুত পানির নিচে চলে যায়। সড়কে পানি জমে থাকায় অনেক যানবাহন মাঝপথে আটকে পড়ে। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগার পাশাপাশি দুর্ভোগও বাড়ে। অনেক পথচারীকে হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে তারা জলাবদ্ধতার সমস্যা ভোগ করছেন। একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও বাস্তব পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। রিকশাচালক রাসেল বলেন, জলাবদ্ধতার কারণে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। এতে তাদের আয়ও কমে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাইম বলেন, রাস্তায় পানি জমে থাকায় যানবাহনের সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এ সুযোগে কিছু পরিবহনচালক অতিরিক্ত ভাড়াও আদায় করছেন। তবে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার জন্য আলোচিত প্রবর্তক মোড়ে এবার তুলনামূলক কম পানি জমতে দেখা গেছে। সংশ্লিষ্টদের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় হিজড়া খালে চলমান উন্নয়নকাজের ফলে ওই এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আশপাশের নিচু এলাকা ও সংযোগ সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায় সামগ্রিক দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি। চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবুল আলম জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নগরীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্বল্প সময়ে ভারী বর্ষণের কারণেই নিচু এলাকাগুলোতে পানি জমেছে। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং থেমে থেমে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নগরবাসীর অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনর্খনন ও সংস্কারকাজের ধীরগতি এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বাসিন্দা।