বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিল্লা) মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিল্লা) মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

“সমন্নিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশোমন দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ প্রশোমন দিবস উপলক্ষে সোমবার উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাসরিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ ছাত্রছাত্রীরা। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।


More News Of This Category