মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিল্লা) মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
"সমন্নিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ" স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশোমন দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ প্রশোমন দিবস উপলক্ষে সোমবার উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাসরিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ ছাত্রছাত্রীরা। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.