বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মধুপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত থানায় অভিযোগ

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
মধুপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত থানায় অভিযোগ

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মধুপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মালাউড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, বুধবার দুপুরে মালাউড়ী গ্রামের মৃত আজগর আলীর ছেলে গরু ব্যবসায়ী ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার, ফজলুল হক গরু ক্রয়ের জন্য মালাউড়ী এলাকার তার রাইস মিল হতে বের হয়ে গোপালপুরের বেঙ্গুলা হাটে যাওয়ার সময়, মালাউড়ী মোড় এলাকায় রাইসমিল সংলগ্ন পাকা রাস্তায় উঠলে দেখতে পায়, মির্জাবাড়ী ইউনিয়নের কেতরপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর,

জাহাঙ্গীরের ছেলে জাহিদুল ইসলাম মুরাদ, জহিরুল ইসলাম জিহাদ, গোলাবাড়ী এলাকার গোলাম মোস্তফার ছেলে রোকনুজ্জামান, রোকন, সহ আরও অজ্ঞাত নামা ৭/৮ জন মিলে তার জমিতে খুটি ঘারতেছে। সে আগাইয়া গিয়ে জানতে চাইলে তারা অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করে বলে জানান।

পরবর্তীতে ফজলুল হকের ডাক চিৎকার শুনে তার ছেলে সোলায়মান মিশু, কাজের লোক মোতালেব আগাইয়া গেলে তাদেরকেও মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবিষয়ে আহত ফজলুল হক জানান, বিবাদীদের সাথে আমাদের জমিজমা, এবং টাকা পয়সা নিয়ে আদালতে একাধীক মামলা চলমান রয়েছ। আমরা আদালতে মামলা দায়ের করায় বিবাদী পক্ষ আমাকে এবং আমার পরিবারের লোকজনকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের কিনার মৃত্যু

এমতাবস্হায় আমি গতকাল বুধবার গরু কিনার জন্য হাটে যাওয়ার সময় বিবদী পক্ষ আমাকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করে গুরুতর জখম করে, এবং আমার নিকট থাকা গরু কিনার পাঁচ লক্ষ দুই হাজার টাকা নিয়ে যায়। এব্যাপারে আমার বড় ভাই এনামুল হক এনা বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

আমি বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে মধুপুর থানার এস আই সেলিম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে গিয়ে আহতদের দেখেছি এবং ঘটনাস্হল পরিদর্শন শেষে তদন্ত পূর্বক বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।


More News Of This Category