বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের কিনার মৃত্যু

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের কিনার মৃত্যু

মোঃ মাফিজুল ইসলাম , জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল করিম কিনার মৃত্যু হয়েছে। নিহত কিনা পাঁচবিবি পৌর শহরের দানেজপুর গ্রামের বারিক মন্ডলের ছেলে। সরেজমিন নিহত কিনার বাড়িতে গিয়ে দেখা যায় ফ্রেমে বাঁধা ছেলের ছবি বুকে জড়িয়ে প্রলাপ করে কাঁদছেন তার বৃদ্ধ মা-বাবা।

 

কান্নায় বার বার ভেঙে পরছেন আর ছেলে হত্যার বিচার দাবি করছেন। পরিবার সুত্রে জানাযায়, উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর পুটারবিল গ্রামের কামাল হোসেনের ছেলে আরিফের সাথে ইতিপূর্বে কিনার দ্বন্দ হয়েছিল।

এরই জের ধরে গতকাল বুধবার দুপুরে পাঁচবিবি পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কিনাকে একা পেয়ে আরিফ গাছের ডাল দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। ডালের আঘাতে মাথায় আঘাত পায় এবং মাটিতে লুটিয়ে পরে। এসময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলী পূর্বপাড়ায় অসুস্থ বিএনপির কর্মী ময়না কে দেখতে যান……….সাবেক মেয়র সাইফুল

অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন কিনাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বৃহস্পতিবার সকালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামি গ্রেফতারে ইতিমধ্যেই থানা পুলিশ অভিযান শুরু করেছে।


More News Of This Category