রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ:

ফুলছড়িতে সংঘবদ্ধ হামলা, আহত অন্তত ১৩; আশঙ্কাজনক বৃদ্ধ।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ সশস্ত্র হামলায় নারীসহ অন্তত ১০ থেকে ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

গত ১৯ মার্চ বিকেলে উপজেলার খোলাবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৭০–৮০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মো. ফরহাদ হোসেনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির টিনের বেড়া, দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

হামলার সময় বাধা দিতে গেলে ফরহাদের বাবা জামাল বাদশাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালানো হয়।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা ঘরে ঢুকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ লাখ টাকাসহ বিপুল মালামাল লুট করে নেয়।

 

আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জামাল বাদশা মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী ফরহাদ হোসেন বাদী হয়ে ফুলছড়ি থানায় ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫–৩০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এদিকে, অভিযোগের পরও প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


More News Of This Category