বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ফরিদপুুুুুুরে পাইপগান-কার্তুজসহ আটক ২।

Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী।

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ ও তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থানকালে এলাকাবাসী তাদের আটক করে।
পরে মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হলে সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি সিসার কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মো. তাইজুর রহমান জানান, ‘মাধব ঘোষ রাজবাড়ী জেলার অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।’ স্থানীয়দের মতে, এ ধরনের কুখ্যাত সন্ত্রাসীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category