বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline :
এম সাইফুর রহমান, নাগশ্বেরী (কুড়িগ্রাম): 15/10/2026 মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে পিকনিক খাওয়া কে কেন্দ্র করে, লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ জুন) বিকালে বীরগঞ্জ উপজেলার শীতলাই মাদরাসা মাঠে এ সংবাদ সম্মেলন হয়।

শীতলাই গ্রামের মো. মোহাজ্জেন হোসেন বিপ্লব লিখিত বক্তব্য পাঠ বলেন, গত ১৭ জুন তারিখে গণজাগরণ ও বার্তা বিচিত্রা নামে অনলাইন পত্রিকায় শীতলাই গ্রামে লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, উক্ত সংবাদটি সম্পূর্ণ রূপে মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এই সংবাদ পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের প্রকাশ। যাদের নামে এই সংবাদ প্রকাশ করা হয়েছে তারা সবাই উচ্চ শিক্ষিত এবং সরকারি ও বেসরকারি চাকুরীতে নিযুক্ত রয়েছে।এরা শীতলাই একাদশ নামের একটি সংগঠন পরিচালনা করে।

এরা সবাই এলাকার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ বাল্যবিবাহ সহ নানা অপরাধ মূলক কাজের বাধা প্রদানকারী। এলাকার মাদক ব্যবসায়ীরা তাদের উদ্দ্যোশ হাসিল করার জন্য এ অপপ্রচার চালায় সাথে কাদরো ক্লাব ও এই সংবাদ প্রকাশ করে, যাতে পারিবারিক, সামাজিকভাবে সম্মানহানি হয়।

আরও পড়ুনঃ অবৈধ বালু উত্তোলনরোধে যৌথ বাহিনীর অভিযান

আমি আবারও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই সংবাদ প্রকাশ করেছেন ও এর সাথে জড়িত আছে তাদের সঠিক বিচার দাবি করছি।
সুজালপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফারুক বিন ইসলাম বলেন, বিএনপি কে জড়িয়ে নিউজ করা হয়েছে, যাদের কে নিয়ে নিউজ করা হয়েছে তাদের কে আমি চিনি। তারা কখনোই এবিষয়ে সম্পৃক্ত থাকতে পারে না।

লিচুর চুক্তি ভিত্তিক মালিক আব্দুল্লাহ আবু হানিফ বলেন, গত ২/৩ দিন আগে এক ছেলে ফোন দিয়ে বলে কাউকে চাঁদা দিয়েছেন নাকি। আমি যা সত্যি তাই বলছি যে, আমি কাউকে চাঁদা প্রদান করিনি। আমি এবং আমার লেবার সহ ৪/৫ জন এবং স্থানীয় কিছু লোকজন নিয়ে একটা পিকনিক এর আয়োজন করেছি উক্ত পিকনিকে যৌথ সহোযোগিতায় সম্পূর্ণ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সুজালপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফারুক বিন ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মিলন ইসলাম, লিচুর বাগানের লোকজন এবং এলাকাবাসি সাথে  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


More News Of This Category