মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, জিরো লাইনে বিজিবি-বিএসএফের মুখোমুখি অবস্থান আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ৬ জুন, ২০২৬

, ৫ জুন, ২০২৬

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক সীমান্ত পারাপার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে টানটান উত্তেজনা ও মুখোমুখি অবস্থান বিরাজ করছে। আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

​শুক্রবার (৫ জুন) দুপুর পর্যন্ত পুশইনের শিকার হওয়া ওই ব্যক্তিরা দুই দেশের সীমান্তের ‘জিরো লাইনে’ অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে।

​স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। শুক্রবার ভোরের দিকে বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীকে সাথে নিয়ে তাৎক্ষণিক বাধা দেয় বিজিবি। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাতে পারেনি।

​নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

​”সীমান্তে যেকোনো ধরনের পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে তা প্রতিহত করেন। বর্তমানে ওই ১০ জন সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং আলোচনা চলছে।”


More News Of This Category