রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline :
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২(বাইশ) পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হিরোইন ০১ জন মাদক কারবারী গ্রেফতার” মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খালেদ গ্রেফতার করেছে এসআরবি- এনআইডি সংশোধনের নামে প্রতারণা! সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন* *— নির্বাচন কমিশন (ইসি)* ধর্মপাশায় জাসাস-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব ফারুক আহমেদ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে* মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোকবার্তা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১। এমডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি) ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত* নাগেশ্বরীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার।

রাজাপুরে প্রেম সংক্রান্ত বিরোধে মায়ের সাথে অভিমান করে বিষপানে কলেজছাত্রীর মৃত্যু! আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রেমসংক্রান্ত বিশ্বাস ভঙ্গ ও পারিবারিক বিরোধের জেরে মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে মোসা. লামিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন-২০২৬) ভোররাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার সাঙ্গর গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে এবং রাজাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, কুমিল্লার এক ছেলের সাথে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি নিয়ে পরিবারের আপত্তি দেখা দেয়। একপর্যায়ে লামিয়ার মা ওই যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বিয়ের বিষয়ে তার পরিবারের সদস্যদের প্রস্তাব নিয়ে আসার কথা জানান। তবে পরবর্তীতে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় লামিয়াকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা ও মেয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে কথার-কাটাকাটির একপর্যায়ে লামিয়াকে শাসন ও মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এরপর অভিমান করে ঘরে থাকা পোকামাকড় দমনের বিষাক্ত ট্যাবলেট সেবন করেন লামিয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মা ও মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মা তাকে কয়েকটি থাপ্পড় দিলে অভিমান করে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “বিষপানে মৃত্যুর ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category