মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল হলেন যুবদল কেদ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ

Update : শনিবার, ৬ জুন, ২০২৬

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঝালকাঠির রাজাপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ তানভীর হাসান সোহেল। তিনি উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা এ বি এম রুস্তম আলীর সন্তান।
৪ জুন ২০২৬ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি’তে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে এই কমিটি প্রকাশ করা হয়।
মোঃ তানভীর হাসান সোহেল দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতিতে স্বচ্ছতা ও সততার জন্য নিরলসভাবে সাংগঠনিক কাজে সক্রিয় রয়েছেন। তিনি পূর্ববর্তী কমিটিতে সহযোগী আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি নিয়মিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট এ প্রাক্টিস করে আসছেন। তানভীর ২০২০-২১ সালে ঢাকা বার অ্যাসোসিয়েশনের ‘সদস্য’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের শাসনামলে মোঃ তানভীর হাসান সোহেল মামলা, হামলা ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে সরব ছিলেন। তিনি দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ছাড়াও যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় রাজপথে চলমান কার্যক্রম বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করে আসছেন তিনি।
এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের আহবায়ক কমিটির সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ইয়ার্স এ্যাসোসিয়েসন ঢাকা বার ইউনিটের এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলের সাথে মাঠে ছিলাম। আজ তার ফল পেয়েছি। এভাবে ত্যাগের মূল্যায়ন পেলে আগামীতে কাজের আগ্রহ আরও বেরে যাবে । দলীয় কার্যক্রম পালনে, দেশ গড়তে তারেক রহমানের সকল নির্দেশনা আরও আগ্রহ নিয়ে সঠিকভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।


More News Of This Category