রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

নিউইয়র্কে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪।আমরা শোকাহত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত সোমবার ২৮ জুলাই সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটেনের ৩৪৫ পার্ক এভিনিউর একটি বহুতল ভবনে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪। নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশী অভিবাসী দিদারুল ইসলাম কর্মরত ছিলেন।

বর্বর বন্দুক হামলায় তরুন সমম্ভবনাময় আমেরিকান-বাংলাদেশী দিদারুল ইসলাম নিহত হন। তার স্ত্রী সন্তানসম্ভবা এবং দু’টি সন্তান রয়েছে। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে তিন বছর ছয় মাস কর্মরত ছিলেন। বাংলাদেশে তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।খবর আইবিএননিউজ।

দিদারুল ইসলামের অকাল মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তার পরিবারে সকলেই শোকে ও বেদনায় আচ্ছন্ন। সংবাদ সম্মেলন করে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও নিউইয়র্ক পুলিশের কমিশনার গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে।

আরও পড়ুনঃ গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশী কমিউনিটিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশী পুলিশ কর্মকর্তারাও শোক প্রকাশ করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার এক বিবৃতিতে বাংলাদেশী পুলিশ অফিসার দিদারুল ইসলাম-এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এছাড়াও গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কলামিস্ট এমএ সালাম,প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন

এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা ড.প্রদিপ রজ্ঞন কর প্রমুখ


More News Of This Category