রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ  
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে। পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু। প্যারেডে ফোর্সের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা ও টার্নআউট পর্যবেক্ষণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।

প্যারেড শেষে পুলিশ সুপার যানবাহন শাখা পরিদর্শন করেন এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর অনুষ্ঠিত হয় কিট প্যারেড। পুলিশ সুপার কিট পরিদর্শনকালে ফোর্সদের নামে ইস্যুকৃত কিটসামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ পর্যালোচনা করেন এবং ড্রেস রুলস অনুসরণ, উত্তম পোশাক পরিধান এবং কিট সংরক্ষণ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন।

সকাল ১১টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলার সভাপতিত্বে অফিসার ও ফোর্সদের কল্যাণমূলক প্রস্তাব শোনা হয় এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ চৌদ্দগ্রাম সীমান্তে এক বাংলাদেশি নাগরিক আটক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

সভায় পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পারিবারিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পুলিশ সুপার। বিভিন্ন পর্যায়ের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরের মতো এবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

কল্যাণ সভা শেষে অবসরপ্রাপ্ত ৫ জন পুলিশ সদস্য এবং বদলিজনিত বিদায়ী ১ জন উচ্চমান সহকারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অতিথিরা আবেগঘন বক্তব্যে তাদের চাকরি জীবনের স্মৃতিচারণ করেন। পুলিশ সুপার তাদের কর্মদক্ষতা তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। পরে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ


More News Of This Category