বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
ঢাকায় হত্যা, কার্টনে ভরে লাশ নীলফামারীতে নিয়ে মাটিচাপা লালমনিরহাটে আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ। সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সম্পাদকীয় কলাম সরকারের স্থায়িত্ব টিকে থাকবে কি করলে সাংবাদিকতার বিপরীতে কি কি করা হয়?* ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত০১ জন গ্রেফতার ০১ কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড, স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি জয় চিরঞ্জিত সরকার (৩২)’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।* নাসিরনগরের এমপি *এম এ হান্নান* হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর – ২৪৩ আসন) এর বর্তমান সংসদ সদস্য। বাংলাদেশ প্রেস ক্লাব, সরাইল উপজেলা

নাসিরনগরের এমপি *এম এ হান্নান* হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর – ২৪৩ আসন) এর বর্তমান সংসদ সদস্য।

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নাসিরনগরের এমপি *এম এ হান্নান* হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর – ২৪৩ আসন) এর বর্তমান সংসদ সদস্য।

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বাধীনতার পর এই প্রথমবার বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
এর আগে তিনি দীর্ঘদিন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদেও নির্বাচিত হয়েছেন।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এম এ হান্নান স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে টানা ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। এজন্য তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। স্থানীয়দের কাছে তিনি সাহস ও ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত।
তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারে জন্মগ্রহণ করেছেন। গোকর্ণ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে তিনি টানা ১৪ বছর দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে নাসিরনগর উপজেলা সমিতি, ঢাকা কর্তৃক তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি নাসিরনগরের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।


More News Of This Category