বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline :
ঢাকায় হত্যা, কার্টনে ভরে লাশ নীলফামারীতে নিয়ে মাটিচাপা লালমনিরহাটে আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ। সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সম্পাদকীয় কলাম সরকারের স্থায়িত্ব টিকে থাকবে কি করলে সাংবাদিকতার বিপরীতে কি কি করা হয়?* ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত০১ জন গ্রেফতার ০১ কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড, স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি জয় চিরঞ্জিত সরকার (৩২)’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।* নাসিরনগরের এমপি *এম এ হান্নান* হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর – ২৪৩ আসন) এর বর্তমান সংসদ সদস্য। বাংলাদেশ প্রেস ক্লাব, সরাইল উপজেলা

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি জয় চিরঞ্জিত সরকার (৩২)’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।*

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

*ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি জয় চিরঞ্জিত সরকার (৩২)’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।*

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

ভিকটিম আব্দুল কাদের (২৮) এবং আসামি জয়@চিরঞ্জিত সরকার (৩২)’সহ অপরাপর আসামিগণ পূর্ব হতেই পরিচিত। গত ২৫/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ২০.০০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম আব্দুল কাদের এর ওপর আসামি জয়@চিরঞ্জিত সরকার’সহ অপরাপর আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আসামি জয়@চিরঞ্জিত সরকার ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং অপরাপর আসামিরা মিলে ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী বালুর মাঠে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমের পরিবারকে সংবাদ দিলে ভিটিমের পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই বড় বোন ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১০, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬/১০/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৫:০০ ঘটিকায় এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পশ্চিম ব্রাহ্মণকীর্তা খাগাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আব্দুল কাদের (২৮) হত্যা চেষ্টা মামলার অন্যতম এজাহারনামীয় আসামী জয়@চিরঞ্জিত সরকার (৩২), পিতা- রতন সরকার, সাং-টিউরপাড়া, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category