রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩০ কিঃমিঃ উত্তরে ভাটি অঞ্চল নামে খ্যাত নাসিরনগর উপজেলা।এর পশ্চিমে চাতলপাড় ইউনিয়ন।এ উপজেলায় অসংখ্য নদ-নদী খাল-বিল জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঘনার ও ধলেশ্বরীর পূর্ব পাশে অবস্থিত চাতলপাড় ও ভলাকুট ইউনিয়ন। উত্তরে গোয়ালনগর ইউনিয়ন ও পশ্চিমে রয়েছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার।

নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী

প্রতি বছরের মত এবারও শুরু হয়েছে মেঘনার ভাঙন। এতে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিলের পাড়, চকবাজার ও চাতলপাড় বড় বাজারের মানুষের কষ্টের অন্তঃনেই। ইতোমধ্যে মেঘনার ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে চাতলপাড় অঞ্চলের শতাধিক পরিবার। অচিরেই এই ভাঙন রোধ করা না গেলে গৃহশূণ্য হয়ে পড়বে শত শত পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪/৫ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের কবলে পড়েছে। নদী গর্ভে বিলিন হয়েছে অনেক ঘর বাড়ি দোকান পাট।চাতলপাড় চকবাজার, বড় বাজার,বিলেরপাড় ও দুর্গাপুরে কুটি কোটি টাকা সম্পদ গিলে নিচ্ছে নদী।ভাঙ্গনের কবলে পড়ে অনেকেই হয়ে পড়েছে ভিটেমাটি হীন ।

আরও পড়ুনঃ আপ বাংলাদেশ’র বান্দরবান জেলার আলোচনা সভা অনুষ্ঠিত

জরুরি ভিত্তিতে এই ভাঙনরোধ করা না হলে বিলীন হয়ে যাবে গ্রাম।সম্প্রতি চাতলপাড় নদী ভাঙন পরিদর্শনে আসেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতীবৃন্দ,সুশীল সমাজের মানুষ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গরা।

পরিদর্শকালে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, আমি নদী ভাঙন এলাকা ঘুরে দেখেছি, জনস্বার্থে নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমি সকাল থেকেই চাতলপাড় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত নদী ভাঙন রোধ করে এলাকাবাসীকে রক্ষা করুন।


More News Of This Category