বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আপ বাংলাদেশ’র বান্দরবান জেলার আলোচনা সভা অনুষ্ঠিত

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
আপ বাংলাদেশ'র বান্দরবান জেলার আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধিঃ

জুলাই ঘোষণাপত্রই দিতে পারে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ বাংলাদেশের নিশ্চয়তা জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্খায় হলো পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান ফ্যাসিবাদী চরিত্রের মূলোচ্ছেদ আর সেটা করতে হবে জন-আকাঙ্খার প্রতিফলন ঘটে এমন বিকল্প রাজনীতি দিয়ে।

ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে গঠিত চব্বিশের গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’র বান্দরবান জেলায় ‘জুলাই ঘোষণাপত্র: পাহাড়ের নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা আরো বলেন, রক্তাক্ত জুলাইয়ের পরও এ দেশের মানুষের অভিজ্ঞতা বড় তিক্ত। পুরোনো রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ডে জন-আকাঙ্খার প্রতিফল ঘটাতে দুঃখজকভাবে ব্যর্থ হয়েছে। এ অবস্থা জারি থাকলে আসন্ন নির্বাচন কোন টেকসই সমাধান দিতে পারবে না।

জেলা সংগঠক মোঃ নেজাম (ফারাব্বী)’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আপ বাংলাদেশ জেলা কমিউনিকেশন টিমের অন্যতম সদস্য আসিফ ইকবাল। আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মাহাথির ও ফায়াজ শাহেদ।

আরও পড়ুনঃ বগুড়ায় মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পি‌টি‌য়ে হত্যা

অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশীদ, মানবাধিকার কর্মী ও নারী নেত্রী মিস ডনাইপ্রু নেলী, লেখক ও আইনজীবী আবু জাফর, জেলা শিবিরের অর্থ-সম্পাদক মুহাম্মদ মুসা, চট্টগ্রাম মহানগর সংগঠক শামিম হাসান, ছাত্র প্রতিনিধি হাবিব আল মাহমুদ, মিসবাহ উদ্দিন, রমজান আলী, রবিউল, সৈয়দ মাশরুর জিসান, এসএম তারেকুর রহমান, মিলন ত্রিপুরা, তানভীর হোসেন ইমন, হাফিজুর রহমান প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবানের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে শতাধিক ছাত্রজনতা।

বান্দরবানে আপ বাংলাদেশের সকল তৎপরতায় পূর্ণ সমর্থন ব্যক্ত করে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জনাব মুজিবুর রশীদ বলেন, সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করবো। আগামীর বাংলাদেশ বিনির্মানে এবং ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মানবাধিকার কর্মী ও নারী নেত্রী ডনাইপ্রু নেলী বলেন, পার্বত্য জেলা হিসেবে বান্দরবান নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে এবং ক্রমেই পিছিয়ে পড়ছে। এখান থেকে উত্তরণের জন্য ঐকমত্যের ভিত্তিতে কাজ করে যেতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপ বাংলাদেশের সবাইকে নিজের সন্তানতুল্য আখ্যা দিয়ে এই নেত্রী বলেন, ভবিষ্যতে সকল পদক্ষেপে আপ বাংলাদেশের সঙ্গে আমরা থাকবো। আমরা চাই, জুলাই অভ্যুত্থানের চেতনায় এগিয়ে যাক তরুণদের নেতৃত্বে গঠিত এই সংগঠনটি।


More News Of This Category