সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

নওগাঁ-২ আসনে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টারঃ 
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে (৪৭) নওগাঁ-২ আসনের নজিপুর,পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত নজিপুর, পত্নীতলার, মধইল, বাকরইল, আলপাকা, শিহাড়া এবং ধামইরহাট উপজেলার শাখাহাটি (নদীঘাট) বাজার এলাকায় কর্মসূচি পরিচালিত হয়।

ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ও নওগাঁ-২ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুনঃ মনোহরগঞ্জে সরকারি ন্যায্য মূল্যের চাল পাচারকালে ডিলার আটক

কর্মসূচিতে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল বলেন, “দেশ আজ ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

 

এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন। তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনা ছাড়া দেশের গণতান্ত্রিক পুনর্গঠন সম্ভব নয়। এই রূপরেখা শুধু রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে আনার পথ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার নিশ্চয়তা।”

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের অধিকার ফিরে পাক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ৪৭ নওগাঁ-২ আসনের মানুষসহ সারা দেশের জনগণকে আমি আহ্বান জানাই—ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশ নিন। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। খুব শিগগিরই দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।


More News Of This Category