সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline :
শিশু সুরক্ষায় সাঘাটায় শুরু হাম—রুবেলা টিকাদান ক্যাম্পেইন। বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা অসহায় ব্যক্তির মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন। গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন এইচ. এম. তরিকুল ইসলাম প্রতিনিধিঃ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণের দাবি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাদিকার ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস এর চেয়ারম্যান ও সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক নেতা জনাব মাহাবুবুল ইসলাম এর কিছু কথা। স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন,বি এন পি কে রাস্তায় নামার ভয় দেখিয়ে লাভ নাই। জনপ্রিয় মানবাদিকার মানবিক ও সামাজিক আন্দোলন এর রূপকার বিশিষ্ট সাংবাদিক নেতা জনাবঃ মাহাববুল ইসলাম এর কিছু কথা।

মনোহরগঞ্জে সরকারি ন্যায্য মূল্যের চাল পাচারকালে ডিলার আটক

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতাঃ / ৫৪ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতাঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপলাসার ইউনিয়নের বড় কাচি থেকে সরকারি ন্যায্য মূল্যের ৭ বস্তা চালসহ ডিলারকে আটক করেছে জনতা।
জানা যায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপলাসার ইউনিয়নের ডিলার বড় কাচি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান সুজনের গোডাউন থেকে সরকারি ন্যায্য মূল্যের ৭ বস্তা চাল অটোরিকশায় করে পাচারকালে নোয়াখালী সিমান্ত ছোট কাচি থেকে জনতা চালসহ সুজনকে আটক করে। স্থানীয় জনতা ৯৯৯ কল দিয়ে জানালে পুলিশ গিয়ে চাল উদ্ধারসহ সুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

চাল উদ্ধারের পর শনিবার উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি ঘটনাস্থল বিপলাসার উত্তর বাজারে অবস্থিত গোডাউনে তদন্ত করতে গেলে মাস্টার রোলের সাথে ২৪ বস্তা মোট ১২শ কেজি চালের গড়মিল পাওয়া যায়। পরে খাদ্য অফিসের অফিস সহকারী মামুনুর রশীদ বাদী হয়ে এক জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ মনোহরগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চাল উদ্ধারের পর ন্যায্য মূল্যের চাল কালোবাজারে বিক্রির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান ডিলার সুজন সরকারি চাল উপকার ভোগীদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দিত। প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। চাল পাচারের ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category