সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

দৈনিক বাংলার সংবাদে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবতাবাদী অধ্যাপক ড. শরীফ আব্দুল্লাহ হিস সাকি – বাংলার সংবাদ পরিবারের শুভেচ্ছা।

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:

দৈনিক বাংলার সংবাদ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ ও মানবতাবাদী ব্যক্তিত্ব অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী। তাঁর এই যোগদানে পত্রিকাটির সম্পাদকমণ্ডলী ও সকল সহকর্মীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী দেশের শিক্ষা, আইন ও মানবাধিকার অঙ্গনের এক উজ্জ্বল নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, গবেষণা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে অসাধারণ অবদান রেখে চলেছেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (USET)-এর ডিন ও রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি প্রাইম ইউনিভার্সিটি (উত্তরা ক্যাম্পাস)-এর আইন বিভাগের প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর একাডেমিক যোগ্যতার মধ্যে রয়েছে এলএল.বি, এলএল.এম ও পিএইচ.ডি ডিগ্রি, যার গবেষণার বিষয় ছিল— “বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা: সমস্যা ও সম্ভাবনা”।

একজন প্রশাসক ও সংগঠক হিসেবেও তিনি অনন্য। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস করাপশন সোসাইটির সেক্রেটারি জেনারেল, ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS)-এর ভাইস চেয়ারম্যান, এবং গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ ফাউন্ডেশন-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানবতার কল্যাণে তাঁর অবদান দেশ-বিদেশে ব্যাপকভাবে স্বীকৃত। তিনি গ্লোবাল পারসোনালিটি অ্যাওয়ার্ড ২০২২, পিস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড, ইউএনএনজিও হিউম্যানিটি অ্যান্ড পিস অ্যাওয়ার্ড, ইউনাইটেড নেশনস অনারেবল ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৪ সহ বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

শিক্ষা ও মানবসেবার সমন্বয়ে সমাজ গঠনের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, অসহায়দের চিকিৎসা সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদান তাঁর নিয়মিত কর্মসূচির অংশ।

দৈনিক বাংলার সংবাদ পরিবার এক বিবৃতিতে জানায়— অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী-এর মতো জ্ঞানী, মানবতাবাদী ও দূরদর্শী ব্যক্তিত্বের যোগদানে আমাদের সম্পাদকীয় বোর্ড আরও শক্তিশালী ও প্রগতিশীল হবে। তাঁর নেতৃত্বে পত্রিকাটি সত্য, ন্যায় ও মানবতার পক্ষে আরও দৃঢ় অবস্থান নেবে।”

অধ্যাপক ড. শরীফ আব্দুল্লাহ হিস সাকী বলেন— দৈনিক বাংলার সংবাদ আমার কাছে শুধু একটি সংবাদপত্র নয়, এটি ন্যায় ও মানবতার কণ্ঠস্বর। আমি এই পরিবারে যুক্ত হয়ে সত্য ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে চাই।”

তাঁর এই যোগদানে শিক্ষা ও মানবাধিকার অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি পত্রিকাটিকে আরও সমৃদ্ধ ও নৈতিক সাংবাদিকতার পথে এগিয়ে নেবে।


More News Of This Category