বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

দুই দিনের ধর্মঘটে অচল প্রায় নাসিরনগর

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ 
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সিএনজি মালিক ও চালক সমিতির তিন দফা দাবিতে ডাকা ধর্মঘটের কারণে জেলায় কোনো সিএনজি চলছে না। যার ফলে মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাসিরনগর থেকে জেলা সদর বিশ্বরোড, মাধবপুর, লাখাই হবিগঞ্জ তিনটি গুরুত্বপূর্ণ রাস্তায় বিকল্প কোন পরিবহন না থাকায় একমাত্র সিএনজির উপর নির্ভর নাসিরনগর উপজেলা বাসি পড়েছে চরম দুর্ভোগে। জেলার অন্য রাস্তায় বাস-মিনিবাস চলাচল করায় তেমন ক্ষতিগ্রস্থ না হলেও নাসিরনগরের অবস্থা সম্পূর্ণ ভিন্ন।

এখানে চলতে দেয়া হচ্ছে না ব্যাটারী চালিত অটোরিক্সাকেও। একজন মূমূর্ষ রোগী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যেতে হলেও সিএনজি প্রয়োজন। এখানে সহসাই পাওয়া যায় না এ্যাম্বলেন্স।তাই এলাকাবাসীরও দাবি দ্রুতই বিষয়টি সমাধানের।

আরও পড়ুনঃ ভালুকায় মাহিন্দ্রার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২

খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় সিএনজি চালকদের সাথে গতকালের সভা ফলপ্রসূ হয়নি। তাই আজকে বিকালেও আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে, রিপোর্ট লেখা পর্যন্ত বিআরটিএ বা ডিসি অফিসে কোনো আলোচনা হয়নি।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নাসিরনগর কলেজ মোড় সিএনজি স্টেশনে পুলিশ মোতায়েন করে রেখেছে উপজেলা প্রশাসন।

অপরদিকে উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে ব্যাটারী বা পায়ে চালিত রিক্সা বা অটোরিক্সা চলাচলে বাধা দেয়া তারা ক্ষোভে ফেটে পড়ে।পরে চালকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে।এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহীনা নাছরিন তাদের সমস্যা সমাধানের আশ্বস দেন।


More News Of This Category