সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ আরিফুল ইসলাম মুরাদ, স্টাফ রিপোটারঃ
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ, স্টাফ রিপোটারঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাটিবাংলা এল.পি.এস ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে সৃজনশীলতা বিকাশে এই আয়োজনটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

আগামীকাল শনিবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার।

আরও পড়ুনঃ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড

পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্ব লাভ করে। শনিবার সোহম দাসের সংবর্ধনা অনুষ্টান উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি তিনটি গ্রæপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয় -প্রথম ও দ্বিতীয় শ্রেণী: ‘ক’ গ্রুপ,তৃতীয় ও চতুর্থ শ্রেণী: ‘খ’ গ্রুপ পঞ্চম শ্রেণী ‘গ’ গ্রুপ । এ তিনটি গ্রæপের প্রত্যেক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভুষন দাস।

অন্যদিকে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, অসিম রায় চৌধুরী,অঞ্জলি নৃত্য নিকেতন’র প্রতিষ্ঠাতা পরিচালক আবৃত্তি শিক্ষক সুচিতা রায়। ##

 

 


More News Of This Category