বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি:
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগের ও ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ।এ সময় দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলার পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজ সুলতানা এর সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব

অভিযানে ডায়াগনিস্টিক সেন্টার ও ক্লিনিকে অতিরিক্ত ফি আদায়, সার্বক্ষণিক কর্মরত চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট আইনের ৩৯ ও ৫১ ধারা মোতাবেক দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ৩০হাজার টাকা এবং এবং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে ৪০ ধারা মোতাবেক ৩০হাজার টাকা সর্বমোট ৬০টাকাা জরিমান করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিলয় দাস, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ফরিদ বিন ইসলাম, এসআইটি মোঃ হারুন-অর-রশিদসহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category