বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

“দলীয় সমর্থন পেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই” —অধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গা।

Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সম্ভাব্য প্রার্থিতা সামনে রেখে ইতোমধ্যে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়,বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। নেতাকর্মীদের দাবি, শিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলা উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।

তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, আরসাদুল কবির রাঙ্গার সবচেয়ে বড় শক্তি তার শিক্ষা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। দীর্ঘকাল বিএনপির তৃণমূল রাজনীতির সাথে যুক্ত থাকায় দলের প্রতিটি স্তরে তার শক্তিশালী ভিত্তি রয়েছে। অধ্যক্ষ হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা উপজেলা পরিচালনায় ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেন। একজন মার্জিত ও শিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে সাধারণ ভোটারদের কাছেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।

এ প্রসঙ্গে অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা জানান, “আমি অত্যন্ত স্পষ্ট ও আত্মবিশ্বাসী,দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন ও‌ সমর্থন দেয়, তবে সাঘাটা উপজেলাবাসীর কল্যাণে এবং এলাকার উন্নয়নের স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে আমি প্রস্তুত। আমার মূল লক্ষ্য সাঘাটাকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা।”

সাঘাটা বিএনপির অনেক নেতাকর্মীই মনে করেন, দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে দল তাকে মূল্যায়ন করলে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। তার শিক্ষা ও সাংগঠনিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে উপজেলার প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন সম্ভব।


More News Of This Category