মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সম্ভাব্য প্রার্থিতা সামনে রেখে ইতোমধ্যে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়,বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। নেতাকর্মীদের দাবি, শিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলা উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, আরসাদুল কবির রাঙ্গার সবচেয়ে বড় শক্তি তার শিক্ষা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। দীর্ঘকাল বিএনপির তৃণমূল রাজনীতির সাথে যুক্ত থাকায় দলের প্রতিটি স্তরে তার শক্তিশালী ভিত্তি রয়েছে। অধ্যক্ষ হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা উপজেলা পরিচালনায় ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেন। একজন মার্জিত ও শিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে সাধারণ ভোটারদের কাছেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
এ প্রসঙ্গে অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা জানান, “আমি অত্যন্ত স্পষ্ট ও আত্মবিশ্বাসী,দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন ও সমর্থন দেয়, তবে সাঘাটা উপজেলাবাসীর কল্যাণে এবং এলাকার উন্নয়নের স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে আমি প্রস্তুত। আমার মূল লক্ষ্য সাঘাটাকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা।”
সাঘাটা বিএনপির অনেক নেতাকর্মীই মনে করেন, দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে দল তাকে মূল্যায়ন করলে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। তার শিক্ষা ও সাংগঠনিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে উপজেলার প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন সম্ভব।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.