দযশোরে আপন ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) যশোরের বাঘারপাড়া উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মধ্যে আপন দুই বোন রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
স্থানীয়রা জানান, দুপুরে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তিনজনের মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী।
পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।
বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “এমন মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এলাকাবাসীর দাবি, গ্রীষ্মের ছুটিতে শিশুরা পুকুর- নদীতে গোসল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।