বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তেরখাদায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ হাজার টাকা জরিমানা

Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) ২২ শে ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ. বি. এম. সারোয়ার রাব্বী উপজেলা সদরের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণে রাখা এবং খাবার অনুপযোগী খাদ্য সামগ্রী বিক্রয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
তিনি এদিনে কাটেঙ্গা বাজার, তেরখাদা বাজার ও জয়সেনা বাজারের বিভিন্ন তরি-তরকারির দোকান, মাংসের দোকান, মুদি দোকান, ফলের দোকান ও গো খাদ্যের দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।
তিনি, পবিত্র রমজানে পচাবাঁশি ইফতার সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা এবং অন্যান্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানের সম্মুখভাগে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করেন। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এ. বি.এম সারোয়ার রাব্বী বলেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বেচাকেনা করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ. বি. এম. সারোয়ার রাব্বীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অমিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ শিকদার, সেনেটারি ইন্সপেক্টর মোঃ জুয়েল রানা ও পুলিশের এস আই রথিন্দ্র নাথ পোদ্দার সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এদিনে তিনি এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।


More News Of This Category