সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline :
সাঘাটার তেনাচিড়া বিলে পর্যটকদের উপচেপড়া ভিড়, বর্ষায় যেন এক টুকরো ‘মিনি কক্সবাজার’ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে চলছে জনাব গোলাম কিবরিয়া তালুকদার ইউরোপ প্রবাসী ঐক্য বদ্ধ হয়ে কাজ করার জন্য এলাকার জনগনের প্রতি অনুরোধ করেন। কুড়িগ্রামে সপ্তাহজুড়ে লোডশেডিং: গ্রিড লাইনে উন্নয়নকাজ শুরু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ *চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ১নং খাজুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী গোলাম কিবিয়া তালুকদার* *নিজস্ব প্রতিবেদক | SMART NEWS* গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা হতে ১২৭০ পিস ইয়াবা এবং একটি বাস জব্দসহ ০১ (এক) জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ব্রহ্মপুত্রপাড়ের জীবন নদীভাঙনে সব হারিয়ে চাষি থেকে বর্গাচাষি হয়েছেন খতিব আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ জিও ব্যাগ ফেলেও থামছে না ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধের ধস মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ: হুমকির মুখে ৫ দিন পর মামলা মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজাপরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

‎নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিপিজেএফের মানববন্ধন ‎ ‎

Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:
‎শহীদ সাংবাদিক সাগর-রুনি দম্পতি, আসাদুজ্জামান তুহিন, গোলাম রব্বানী নাদিম, শেলু আকন্দসহ বিগত সময়ে নিহত ৪৩ জন সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
‎প্রধান বক্তা ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। এতে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি এডভোকেট কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম সংহতি প্রকাশ করেন।

‎বিশেষ অতিথি ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দপ্তর সম্পাদক আল-আমিন,
‎সদস্য রাজু আহমেদ,
‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক নতুন কাগজের সম্পাদক দৈনিক নতুন কাগজ জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব মো. আয়াতুল্লাহ আকতার বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, এফ রহমান রুপক, কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক ও ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক হাফিজ উদ্দিন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বাবুল। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।


‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় হুমকি। বছরের পর বছর ধরে অনেক আলোচিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে।

‎বক্তারা অবিলম্বে সাগর-রুনি, গোলাম রব্বানী নাদিম, আসাদুজ্জামান তুহিন, শেলু আকন্দসহ সকল নিহত সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, পেশাগত দায়িত্ব পালনে বাধা, হামলা ও হয়রানি বন্ধ এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান।

‎মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

‎শেষে নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।


More News Of This Category