বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তথাকথিত মিথ্যা মামলায় অব্যাহতি পেল দৈনিক দিনকাল পত্রিকা অফিস: নেতৃত্বে ছিলেন মেহেন্দিগঞ্জের সন্তান এডভোকেট এম হেলাল উদ্দিন

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
তথাকথিত মিথ্যা মামলায় অব্যাহতি পেল দৈনিক দিনকাল পত্রিকা অফিস: নেতৃত্বে ছিলেন মেহেন্দিগঞ্জের সন্তান এডভোকেট এম হেলাল উদ্দিন

বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘদিন ধরে চলমান আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে তথাকথিত মিথ্যা মামলায় অব্যাহতি পেল বিএনপির মুখপত্র দৈনিক দিনকাল পত্রিকা অফিস। আজ বুধবার (১৯ জুন) ঢাকার তৃতীয় লেবার আদালত থেকে মামলাটি খারিজ ঘোষণা করা হয়।

দৈনিক দিনকাল পত্রিকার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি রাজনৈতিক প্রভাবপ্রসূত ও হয়রানিমূলক ছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এ মামলার মূল লক্ষ্য ছিল পত্রিকার স্বাধীন ভূমিকা ও সাংবাদিকতা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।

আরও পড়ুনঃ ভূয়া মুক্তি যোদ্ধার কাগজ দিয়ে চাকরিতে এসে ভূয়াদের মতই আচরন করছেন কৃষি কর্মকর্তা মিশু

এ মামলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশিষ্ট আইনজীবী ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, মেহেন্দিগঞ্জের কৃতিসন্তান এডভোকেট এম হেলাল উদ্দিন। তাঁর নেতৃত্বে আইনজীবী টিমে ছিলেন—

এডভোকেট খন্দকার ইকবাল হোসেন, এডভোকেট মাহমুদউল্লাহ জুয়েল, এডভোকেট সেলিনা আক্তার, রায়ের প্রতিক্রিয়ায় এডভোকেট এম হেলাল উদ্দিন বলেন, ন্যায়ের জয় অবশ্যম্ভাবী। আজকের এই রায় প্রমাণ করে, সত্যকে কখনোই দাবিয়ে রাখা যায় না।

বিলম্বে হলেও দৈনিক দিনকাল পত্রিকা অফিস ন্যায়বিচার পেয়েছে। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

 

তিনি আরও জানান, শুধু দিনকাল নয়—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-সহ দলের অন্যান্য নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলা আইনি প্রক্রিয়ায় প্রতিহত করে আসছেন তাঁরা।

এ রায়ের মধ্য দিয়ে সাংবাদিক সমাজ এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষের শক্তিগুলো নতুন করে সাহস ও প্রেরণা পাবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক দিনকাল পত্রিকা পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবে—এটাই তাদের প্রতিশ্রুতি।


More News Of This Category