সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ডিমলা থানা ভবনের ছাদের পলেস্তারা খসে আহত এএসআই ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ডিমলা থানা ভবনের ছাদের পলেস্তারা খসে আহত এএসআই ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম

​ আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

১৫ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলা থানা ভবনের জরাজীর্ণ ছাদের পলেস্তারা খসে পড়ে ডিউটি অফিসার হিসেবে দায়িত্বরত এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে থানা ভবনের ডিউটি অফিসার কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

​আহত পুলিশ কর্মকর্তার নাম মো. মসলিম উদ্দিন। তিনি বর্তমানে ডিমলা থানায় এএসআই পদে কর্মরত রয়েছেন।

​ঘটনার বর্ণনা দিয়ে এএসআই মো. মসলিম উদ্দিন জানান, মধ্যরাতে ডিউটি অফিসারের কক্ষে দাপ্তরিক কাজ করার সময় আকস্মিকভাবে ছাদের পলেস্তারার একটি বড় অংশ বিকট শব্দে তাঁর টেবিলের ওপর খসে পড়ে। বিকট শব্দ শুনে তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এতে তিনি কোনোমতে মাথা বাঁচাতে পারলেও খসে পড়া পলেস্তারার আঘাতে তাঁর কাঁধে আঘাত লাগে। আঘাতটি বড় ধরনের না হলেও এতে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়।

​এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “থানা ভবনের জরাজীর্ণ অবস্থা এবং দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুতই ডিমলা থানায় নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে বলে আমরা আশ্বাস পেয়েছি।


More News Of This Category