রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

টেকনাফে রোহিঙ্গা ডাকাত নুর কামাল নিহতের ঘটনায় স্থানীয়দের মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

টেকনাফের মুচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে শীর্ষ ডাকাত নুর কামাল নিহতের ঘটনায় স্থানীয় নিরীহ লোকজনকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে টেকনাফের লেদা নুর আলী পাড়া বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আব্দুল খালেক ও আব্দুর রহমানের মা ফাতেমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন তার দুই ছেলে এলাকায় উপস্থিত ছিলেন না। আব্দুল খালেক চট্টগ্রামে অবস্থান করছিলেন এবং আব্দুর রহমান একটি ইটভাটায় কর্মরত ছিলেন। অথচ রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত একটি হত্যাকাণ্ডে ষড়যন্ত্রমূলকভাবে তাদের হত্যা মামলায় জড়ানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, স্থানীয় নুর আলীর ছেলে হোছন ও তার সহযোগীরা যোগসাজশ করে তার ছেলেদের মামলায় অন্তর্ভুক্ত করেছে। এর আগেও তার ছোট ছেলেকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছিল বলে তিনি দাবি করেন। তিনি মিথ্যা মামলা থেকে তার ছেলেদের রেহাই দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় আব্দুর রহমানের স্ত্রী কহিনুর ও আব্দুল খালেকের স্ত্রী নুর ফাতেমা অভিযোগ করে বলেন, স্থানীয় হোছনের কারণে তাদের স্বামীরা একের পর এক মিথ্যা মামলার শিকার হচ্ছেন। তারা রেজিস্টার্ড ক্যাম্পে ডাকাত নিহতের ঘটনায় দায়ের করা মামলা থেকে তাদের স্বামীদের বাদ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে হাশেম উল্লাহর মা রেহেনা বেগম এবং নুর হাসানের মা তৈয়বা বেগমও তাদের সন্তানদের নির্দোষ দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির আবেদন জানান।

হত্যা মামলার ২ নম্বর আসামি জিয়াউর রহমান নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন, তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। এর আগেও একটি মিথ্যা মামলায় আড়াই বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। মুক্তির পরপরই তাকে এই হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত রোহিঙ্গা ক্যাম্পের ভুক্তভোগী জিয়াউর রহমানের স্ত্রী নুর বেগম বলেন, নিহত ডাকাত নুর কামাল ক্যাম্পে একজন ভয়ংকর অপরাধী হিসেবে পরিচিত ছিল। সে ক্যাম্পে একচ্ছত্র আধিপত্য বিস্তার করত এবং সাধারণ রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাত। তিনি নিজেও নুর কামালের হাতে অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন বলে দাবি করেন।

আব্দুল খালেক দাবি করেন, রেজিস্টার্ড ক্যাম্পে ডাকাতদের অভ্যন্তরীণ গোলাগুলিতেই নুর কামাল নিহত হয়েছে। অথচ স্থানীয় আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী হোছন ও অস্ত্র ব্যবসায়ী মুখতার অর্থের বিনিময়ে নিরীহ লোকজনকে হত্যা মামলায় জড়িয়েছে।

দক্ষিণ লেদা বায়তুন নুর জামে মসজিদের খতিব ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল হাশেম বলেন, ক্যাম্পের অভ্যন্তরে সংঘটিত হত্যাকাণ্ডে স্থানীয়দের জড়ানো অত্যন্ত উদ্বেগজনক। তিনি ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ব্রিক ফিল্ডের ম্যানেজার আবুল আসাদ বলেন, নিহত নুর কামাল কখনোই ইটভাটায় শ্রমিক কিংবা কোনো পদে কর্মরত ছিলেন না। যে ভাড়া বাসার কথা বলা হচ্ছে সেটি ইটভাটার মালিক নুরুল কবিরের এবং সেখানে নুর কামাল কখনো বসবাস করেননি বলেও তিনি দাবি করেন।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি মুচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের গোলাগুলিতে শীর্ষ ডাকাত নুর কামাল নিহত হন। ঘটনার পাঁচ দিন পর ১৩ জানুয়ারি নিহতের মা হামিদা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয়দেরসহ ১০ জনকে নামীয় ও ৪–৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) আজিজুল হাকিমকে।


More News Of This Category