বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুষ্টিয়ায় স্কুলের অনুষ্ঠান থেকে নিখোঁজ হওয়া ছাত্রীকে উদ্ধার, পিয়নের বিরুদ্ধে অভিযোগ।

Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্ক।#

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জিম খাতুন (১২) কে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে স্কুলের তিন তলার একটি রুম থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।

জিম খাতুন সকাল ৯টার দিকে স্কুলের দশম শ্রেণীর বিদায় অনুষ্ঠানে অংশ নিতে যায়। কিন্তু অনুষ্ঠান শেষে সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনো খোঁজ পায়নি। রাত ৮টার দিকে গ্রামবাসী বিদ্যালয়ের পিয়ন হামিদুলের কাছে গেলে তিনি বিদ্যালয়ের চাবি দিতে অস্বীকার করেন। পরে গ্রামবাসী তার কাছ থেকে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে জিমকে উদ্ধার করে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, জিম খাতুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে সে অজ্ঞান অবস্থায় ছিল। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

মিরপুর থানার ওসি তদন্ত আব্দুল আজিজ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মেডিকেল রিপোর্টের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিদ্যালয়ের পিয়ন হামিদুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গ্রামবাসী জানিয়েছে, পিয়ন চাবি দিতে অস্বীকার করায় জিমকে উদ্ধারে দেরি হয়েছে।


More News Of This Category