বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৯ আসামি গ্রেফতার।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম

 

কক্সবাজারের টেকনাফ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। বুধবার (২৫ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।

 

জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে অংশ নেন টেকনাফ মডেল থানার এসআই (নিঃ) আব্দুস সালাম, এএসআই (নিঃ) সুকান্ত পাল, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মানস বড়ুয়া, এএসআই (নিঃ) কামরুল আরেফিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

 

পুলিশ জানায়, টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে ৭ বছর ও ১ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩টি জিআর মামলার আসামি এবং ৮টি জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১টি পরোয়ানার বিপরীতে ৬ জনকে গ্রেফতার করা হয়।

 

এছাড়া নিয়মিত মামলায় ২ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৯ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে, টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রেফতারি পরোয়ানা তামিলসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category