বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

টুঙ্গিপাড়ার দুই নেতা হাবিব মুন্সী ও মুকুল মুন্সীকে গ্রেফতার।

Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,

বাপসনিউজঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দায়ের করা এক মিথ‍্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।খবর আইবিএননিউজ ।গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)।

পুলিশ জানায়, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মিথ‍্যা মামলায় আটককৃত দুই নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশ ও প্রবাসের আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক,কবি, সাহিত্যিক, কলামিস্টসহ সর্ব পর্যায়ের কমিউনিটির নেতৃবৃন্দ ।


More News Of This Category