সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির।

Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম নগরের বহু পুরনো পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়। গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদফতর কার্যালয়ে পাহাড় কাটার ওপর শুনানি শেষে এ জরিমানা করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। এর আগে গত সোমবার অধিদফতরের টিম পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতরের নগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘ চট্টগ্রাম
নগরের কোতোয়ালি থানার জামালখানের জয় পাহাড় আবাসিক এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাহাড় কাটে বিপিসি। ঘটনাস্থল পরিদর্শন ও শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিপিসিকে নয় লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়। এ ছাড়া কর্তনকৃত স্থান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অনুমোদন ব্যতীত কোনও ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কাটা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়।’

পরিবেশ অধিদফতরের শুনানিতে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। শুনানিতে জুবায়ের হাসান দাবি করেন, সুরক্ষা দেয়াল নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল। পাহাড় কাটা হয়নি। জরিমানার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পরিদর্শন টিমের প্রতিবেদনে বলা হয়েছে, কোতোয়ালি থানার জয় পাহাড়ের মাটি কাটা হয়েছে। যে পরিমাণ জমি কাটা হয়েছে এর দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট ও উচ্চতা ৮ ফুট। মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী, প্রতি ঘন ফুট ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

এদিকে জয় পাহাড় কাটা ও জরিমানা নিয়ে সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর বিপিসিকে জরিমানা করে দায় এড়াতে চাচ্ছে। তিনি বিপিসিকে জরিমানা করার সাথে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান। এছাড়াও বিপিসি কাজ বন্ধ করার পাশাপাশি পাহাড়ের পূর্বের অবস্থা বা দৃশ্য ফিরিয়ে আনতে হবে। বিষয়টি পূরণ না হলে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স মনে করবে বিপিসি ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে যোগসাজশ রয়েছে এবং এটা মাননীয় পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।


More News Of This Category