বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline :
তেরখাদা ও কাটেংগা। জয়সোনা বাজারে ভ্রম্যমান আদালতের অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান নির্বাচনের মহা নায়ক মোহাম্মদ রবিউল হোসেনের নির্বাচনী প্রচারণা ২০২৬। ওমান কেন্দ্রীয় যুবদল (বিএনপি) ও সামাজিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়। খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তালেব উদ্দিনের হত্যাচারে ৪টি গ্রামের মানুষ অতিষ্ট। চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নবনির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন’র সাথে শুভেচ্ছা বিনিময়ের নামে ফটো সেশনে দুরভিসন্ধি কাজ করছে কি না ভাবনার বিষয়। টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে। রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে ফিরিতে উঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ৪, নিখোঁজ ৪৫। রংপুর বিভাগ কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু। ফুলছড়িতে সংঘবদ্ধ হামলা, আহত অন্তত ১৩; আশঙ্কাজনক বৃদ্ধ। ‎টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়।

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত।

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়কের আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শষ্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণসহ অন্যান্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়, যা বিশ্ব ইতিহাসে গণহত্যার এক জঘন্য উদাহরণ হিসেবে চিহ্নিত। এদিকে একই দিনে জেলা তথ্য অফিসের আয়োজনে পৃথকভাবে গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বক্তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category