রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাম্প গুলোতে তেল নাই অজুহাতে গাড়ি চলাচল কম, ভাড়া বৃদ্ধি।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাম্প গুলোতে তেল নাই অজুহাত দেখিয়ে বাড়তি টাকায় চুপিসারে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আর সে সুযোগ কাজে লাগিয়ে গাড়ি চালকরা চলাচল কম রেখে ভাড়া বৃদ্ধি করে যাত্রীদের কাছ থেকে তা আদায় করে নিচ্ছে বলে ও জানা গেছে!

সূত্র জানায়, গতকাল মধ্যে রাতে হঠাৎ একটি আচমকিত ঘোষণা দিয়ে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- যে কোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে!

আর সে সুবাদে তেল কিনে স্টক রাখার প্রতিযোগীতায় ও নেমে পড়েছে বিভিন্ন গাড়ি চালকরা! সেই সাথে একটি অসাধু চক্র গোপন সখ্যতার সুযোগ কাজে লাগিয়ে পাম্প থেকে তেল কিনে নিয়ে বিভিন্ন স্থানে রাখছে বলে একটি মাধ্যম থেকে জানা গেছে।

এর কারণ টা কি? তা কেউ বলতে পারছেন না।

অথচ, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে ও দেশে নাকি ২৫ ট্যাংকার (জাহাজ) ভর্তি তেল এসেছে। তার পর ও তেল না থাকার অজুহাতে যারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে সাহস পাচ্ছে তাদের জন্য সরকার প্রধান এবং দলের নেতা-কর্মী এবং মন্ত্রী ও সংশ্লিষ্ট এলাকার এমপিদের বলিষ্ঠ ভূমিকা থাকার দরকার রয়েছে বলে ও মনে করেন অনেকেই।

কিন্তু, বাস্তবে তা দেখা যাচ্ছে না!

অবস্থাদৃষ্টে মনে হওয়ার কথা যে, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মনে হয় এখন ঈদের ঝামেলায় ব্যস্ত! আর চট্টগ্রামের বিভিন্ন এলাকার এমপি সাহেবরা ও মনে হয় ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত!! নয় তো ওই ওনার্স ফোনার্স এসোসিয়েশন নামে স্বল্প বয়সী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দুর্নাম রটানো কারীদের ধরে ধরে ঠ্যাঙানো হচ্ছেন না কেনো!

এ রিপোর্ট লেখার পূর্ব মূহুর্ত্বে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ সারিতে বিভিন্ন গাড়ি দাড়িয়ে রয়েছে তেল নেয়ার জন্য।


More News Of This Category