বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে ফিরিতে উঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ৪, নিখোঁজ ৪৫।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি :

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাস নদীতে পড়ে তলিয়ে যায়। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছে প্রায় ৪৫ জন।

২৫ মার্চ (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যেক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে। আহত অবস্থায় উদ্ধার ৭জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে সর্বশেষ পাওয়া খবরে প্রকাশ।

রাজীব নামে স্থানীয় একজন উদ্ধার কর্মী জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং গুরুতর: আহত অবস্থায় ৭ জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকি অন্যান্য যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছে বলে ও জানায় সে।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির বাহিরের দিক দিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

স্থানীয় অনেকেই জানিয়েছেন, বাসটি যেখানে পড়েছে সেখানে গভীরতা অনেক বেশি। দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। কিন্তু, এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করা যায়নি বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।

সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, দুপুর ২টা ১০ মিানিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিলো, যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

উদ্ধারকাজে ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কারো যোগাযোগ করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


More News Of This Category