বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

‎টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

‎সাব্বির আহমদ, টেকনাফ:

‎টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সদস্য সাদ্দাম হোসেন সাজ্জাদ, মোঃ শফিক, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, সাব্বির আহমদ, আলতাফ হোসেন আশিক ও সালাহউদ্দিন প্রমুখ।

‎

‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার এক অনন্য বন্ধন সৃষ্টি করে। এই আনন্দঘন মুহূর্তে সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

‎

‎সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা তা সবার সাথে ভাগাভাগি করি। তিনি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

‎

‎শেষে উপস্থিত সকলেই পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন।


More News Of This Category