রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

চলমান সংঘাত নিরসনে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান- জি ৭ এর

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
চলমান সংঘাত নিরসনে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান- জি ৭ এর

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘এমন প্রেক্ষাপটে আমরা আবারো বলছি, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। একইসাথে দেশটির নিরাপত্তার প্রতিও আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

জি-৭-এর নেতারা বিবৃতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা ও সন্ত্রাসের’ প্রধান উৎস হিসেবে ইরানকে চিহ্নিত করেন এ জোটের নেতারা।

আরও পড়ুনঃ দিনাজপুরে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ঝাড়ু মিছিল ও স্মারকলিপি পেশ

জি সেভেন-এর ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলছি, ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমরা চাই, ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়েই পুরো অঞ্চলের অস্থিরতা হ্রাস পাক। এর মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত।’

পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি নিয়ে যে অস্থিতিশীল অবস্থা চলছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।


More News Of This Category