বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দিনাজপুরে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ঝাড়ু মিছিল ও স্মারকলিপি পেশ

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
দিনাজপুরে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ঝাড়ু মিছিল ও স্মারকলিপি পেশ

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বোচাগঞ্জে শিশিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তারে বিলম্ব এবং হুকুমদাতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে পুলিশের অস্বীকৃতির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয়।

দিনাজপুরে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ঝাড়ু মিছিল ও স্মারকলিপি পেশ

সোমবার (১৬ জুন) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চৌরাস্তায় সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, ছাত্র, যুব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “শিশিরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অথচ ওসি হাসান জাহিদ হামলাকারীদের রক্ষা করতে হুকুমদাতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে অস্বীকার করেছেন। এটি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা ও দুর্নীতির জ্বলন্ত প্রমাণ।”

তারা আরও বলেন, প্রশাসনের নির্লিপ্ততা এবং পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণে সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে হুমকির মুখে পড়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশ সেনাবাহিনীর বিতর্কিত কর্মকান্ডে হয়রানীর শিকার আয়াছের পরিবার,প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের কাছে বিচার দাবী

মানববন্ধন শেষে একটি প্রতীকী ঝাড়ু মিছিল বের করা হয়, যা সেতাবগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোচাগঞ্জ থানার সামনে এসে শেষ হয়। পরে হামলায় আহত শিশিরের বাবা মোঃ আসাদুজ্জামান বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসানের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফয়সাল মোস্তাক ও তার সহযোগীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। পুলিশের একাংশের মদদে তারা বেপরোয়া হয়ে উঠেছে।

এই ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্তসহ বেশ কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

 


More News Of This Category