বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline :
এম সাইফুর রহমান, নাগশ্বেরী (কুড়িগ্রাম): 15/10/2026 মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দুই হ্যাকার গ্রেফতার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: 
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুই হ্যাকারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ এদেশে যারা অন্যায়ের রাজা হতে চায় নেতা হতে চায়। তাদের রাজদন্ড; আমরা হবো সত্য, হাতে ন্যায়দন্ড

অভিযানে গ্রেফতার করা হয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে। অভিযানে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।


More News Of This Category