রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

গোবিন্দগঞ্জের কামদিয়া খাদ্য গুদামে চাল ঘাটতির অভিযোগ দ্রুত পরিদর্শন ও মজুদের সঠিক যাচাইয়ের দাবি

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া খাদ্য গুদামে ভয়াবহ অনিয়ম ও চাল ঘাটতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের মাধ্যমে অগ্রিম বিল দেখিয়ে বিপুল পরিমাণ চাল সংগ্রহের নামে দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তবে গুদামের মজুদে সেই চাল নেই।

খাদ্য গুদাম সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, চাল সংগ্রহের সময়সীমা শেষ হওয়ার পরও প্রতিদিন ১০–১৫টি ট্রাক নিম্নমানের চাল গুদামে ঢুকছে, যা সরাসরি বিধি লঙ্ঘন।

অভিযোগ উঠেছে, এক প্রভাবশালী মিল মালিকের সঙ্গে যোগসাজশ করে কর্মকর্তারা অবৈধভাবে নিম্নমানের চাল গ্রহণ করছেন। শুধু তাই নয়, ১৫ আগস্টের মধ্যে অতিরিক্ত ৫০০ মেট্রিক টন চাল ক্রয় দেখিয়ে অগ্রিম বিল তোলা হয়েছে, কিন্তু ২০ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী অন্তত ২৫০ মেট্রিক টন চালের অস্তিত্বই নেই।

আরও পড়ুনঃ বল্লমঝাড় ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম অভিযোগ নাকচ করে দাবি করেন, “ফলিত চাল নেওয়া হচ্ছে।” কিন্তু অনুসন্ধানে জানা গেছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরই এ ফলিত চাল ঢোকানো শুরু হয়।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল বলছেন, এই অনিয়ম শুধু স্থানীয় নয়, দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। তারা দ্রুত তদন্ত, মজুদের সঠিক যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

জনগণের অভিযোগ, যদি এখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তবে এ ধরনের দুর্নীতি ভবিষ্যতে জাতীয় খাদ্য ব্যবস্থাপনাকে গভীর সংকটে ফেলবে।


More News Of This Category