রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বল্লমঝাড় ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্যপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ নসীবর রহমানসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ভুক্তভোগী নসীবর রহমান মেম্বার জানান, তিনি একজন ফার্মেসির মালিক। গত ২০ আগস্ট রাত ১০টার দিকে তার দোকানের সামনে হঠাৎ ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দোকান ভাঙচুরের পাশাপাশি তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ ইংল্যান্ডে কেউ মৃত্যু বরণ করলে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে কবর বা দাহ প্রক্রিয়া ও তার খরচ কেমন

অভিযোগে জানা যায়, হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন,মোঃ ইব্রাহীম (৪০), পিতা মৃত,জয়নাল,,মোঃ রেজ্জাক (৫৫),মমিনুল (৩৫)
মোঃ নছিবর উদ্দিন, পিতা মৃত নবীর উদ্দিন
মোঃ নইমুদ্দিন, মোঃ রফিকুল,মোঃ রসিদ মিয়া,,মোঃ আলমগীর ,মোঃ জাহাঙ্গীর মিয়া,
মোঃ জাহিদুল মিয়া,নবীর উদ্দীন সাগর, (৩০),শাহিন (৩২), পিতা মোঃ জাইদুল ,মোঃ জাহিদুল মিয়া, পিতা মৃত নবীর উদ্দিন
মোঃ সুজন (৩৪), পিতা মোঃ নছির উদ্দিন
মোঃ ফারুক মিয়া (৫৪), পিতা মৃত,নুরুলইসলাম
এছাড়াও আরও কয়েকজন এ ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


More News Of This Category