বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গজারিয়া পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর, মোটরসাইকেলে আগুন

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
গজারিয়া পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর, মোটরসাইকেলে আগুন

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী যুবকের নাম শাকিল সরকার (২৫)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সালাউদ্দিন সরকারের ছেলে।

ঘটনায় আহত শাকিল সরকারের বড় ভাই সাকিব সরকার বলেন, আমার ভাই শাকিল একজন আনসার সদস্য। বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাইয়ের উপর স্থানীয় হৃদয় বাগ ও তার লোকজন ক্ষিপ্ত ছিল। তাদের ধারণা আমার ভাই তাদের প্রতিপক্ষ লালু-সৈকত গ্রুপের লোক।

এই ঘটনার জের ধরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে ভবেরচর যাওয়ার পথে হোগলাকান্দি গ্রামের রাস্তায় তারা আমার ভাইয়ের গতিরোধ করে। এ সময় হৃদয় বাগ ও অজ্ঞাত ১০/১২জন আমার ভাইকে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছি’।

আরও পড়ুনঃ দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে গজারিয়া উপজেলা হোগলাকান্দি গ্রামের লালু-সৈকত গ্রুপের সাথে আমিরুল ইসলাম মেম্বার গ্রুপের বিরোধ ছিলো।হৃদয় বাগ আমিরুল ইসলাম মেম্বার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত হৃদয় বাগ মুঠোফোনে জানান,আমি দীর্ঘদিন যাবৎ শারীরিক ভাবে অসুস্থ,পা ভাঙ্গা,এখন যদি কেউ বলে আমি মটোর সাইকেল পুড়িয়েছি তা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন।

বিষয়টি সম্পর্কে আমিরুল ইসলাম মেম্বার বলেন একটি মামলার কাজে আমরা মুন্সীগঞ্জে রয়েছি। হৃদয় বাগ অসুস্থ, তার পায়ে সমস্যা। সে ঠিকমতো হাঁটতে না পারায় বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে। সে একাজ করছে সেটা আমি বিশ্বাস করিনা’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে’।


More News Of This Category