রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে শ্রীনগরে সুইচগিয়ার সহ আটক পাঁচ যুবককে দেড় লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাতে শ্রীনগর থানার এসআই আমির হামজাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

জানাগেছে, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৫ যুবক লৌহজং উপজেলার সামুরবাড়ি এলাকায় ঘুরতে যায়। ফেরার পথে বাইক দুর্ঘটনা ঘটলে তারা রাস্তা সংক্ষিপ্ত করার জন্য মাশুরগাও-লৌহজং সড়ক দিয়ে রওনা হয়।

রাত নয়টার দিকে তারা শ্রীনগর উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় পৌছলে সেখানে টহলরত শ্রীনগর থানার এসআই আমির হামজা সন্দেহভাজন হিসেবে সম্পদ শিকদার (২৫),মো.আকাশ শেখ(২৬),মো. অন্তর(২৭),মো. হানিফ(২৬) এবং মো.পান্নু (২৮) কে আটক করে। এসময় আকাশের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়।

তাদের মধ্যে মোঃ হানিফ ঢাকা বিশ্ববিদ্যালয়েরৃ সাইকোলজি বিভাগের ছাত্র। অপরদিকে সম্পদ শিকদার মাদ্রাসায় মাওলানা বিভাগে অধ্যয়নরত। পাঁচ যুবককে থানায় আনার পর তাদের পারিবারের লোকজন থানায় ছুটে আসে। পরদিন সকালে তাদেরকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানোর জন্য জেলা থেকে গাড়ি ডেকে আনা হয়।

কিন্তু ওইদিন আটক অপর আসামীদের আদালতে পাঠানো হলেও ওই পাঁচ যুবককে পাঠানো হয়নি। পরে বিকাল চারটার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। রাতে আকাশ এক ভিডিও বার্তায় জানায়, দেড় লাখ টাকার বিনিময়ে শ্রীনগর থানা পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে।

আকাশ আরো বলেন, সম্ভবত এর ডিলিংস করেছে শ্রীনগর থানার এসআই আমির হামজা। রাত সাড়ে ১১ টার দিকে আকাশের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পরলে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর মধ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ এসআই আমির হামজাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেয়। অপর একটি সূত্র জানায়, শনিবার তাদেরকে ছাড়িয়ে আনার সময় এক লাখ টাকা দেওয়া হয়েছে, বাকী পঞ্চাশ হাজার টাকা রবিবার সকালে দেওয়ার কথা ছিল।

কিন্তু তার আগেই আকাশের ভিডিওর কারনে আমাদের উপর প্রেসার আসতে থাকে।রবিবার দুপুরে ভাগ্যকুল মান্দ্রা এলাকায় আকাশের বাড়িতে গেলে, তার মা জানান সকালে আটক হওয়া বাকী চার জনের পরিবারের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে। আকাশের স্ত্রী জানান, রাতে ভিডিও করার পর থেকেই ফোনে হুমকির কারনে আকাশ বাড়ি ছাড়া।

আরও পড়ুনঃ ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু

সে ঢাকায় লিফটের মেকানিক হিসাবে কাজ করে। ঈদে বাড়িতে এসেছিল। এই বিষয়ে শ্রীনগর থানা থেকে প্রত্যাহর হওয়া এসআই আমির হামজা জনান,আমি ওদের ৫ জনকে একটা সুইচগিয়ার চাকু সহ পাই। পরে তাদের ধরে থানায় নিয়ে আসি। আসামি ছেড়ে দেওয়া ও চালান দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।

আমি হুকুমের গোলাম,তবে আমি তাদের ছেড়ে দেওয়ার ব্যাপারে এককাপ চাও খাইনি।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ জানান, ঘটনাটির তদন্ত চলছে। আমরা এখনো টাকা নেওয়ার সত্যতা পাইনি। তবে সুইচগিয়ার সহ আটকের পরও তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো এমন প্রশ্নে তিনি বলেন, সুইচগিয়ারটি কুড়িয়ে পাওয়া গেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান বলেন, আটককৃতদের অতীত কোন অপরাধ রেকর্ড নেই। এলাকায় খোজ নিয়ে তাদেরকে পরিবারের কাছে দেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করছে।


More News Of This Category