বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গজারিয়ায় রাতের আধারে দুর্বৃত্তের হানায় একাধিক বৃক্ষ কর্তন

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

গজারিয়ায় রাতের আধারে দুর্বৃত্তের হানায় একাধিক বৃক্ষ কর্তন

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামে গতকাল শনিবার রাতের আধারে দুবৃর্ত্তের হানায় প্রায় ১০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুক্তভোগীর করা অভিযোগে হতে জানা যায় ওয়ারিশ সম্পত্তির জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারি শত্রুতা থেকে এই কর্মকান্ড ঘটনা ঘটছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

আজ সরেজমিনে দেখা যায় দুবৃর্ত্তরা এলোপাতাড়িভাবে দা দিয়ে কুপিয়ে ও করাত দিয়ে গাছগুলোকে নির্বিচারে কেটে ফেলে। এই ঘটনায় ফলজ ও ঔষধি শ্রেনীর প্রায় ১০ টি গাছ কেটে অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেন বলে জানায় ভোক্তভোগী মোঃ শাহ্পরান।

এই বিষয়ে ভোক্তভোগী শাহিনুর আক্তার তার অভিযোগ পত্রে বলেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত গজারিয়া উপজেলার পৈক্ষারপাড় মৌজায় ৬৯ নং আর.এস খতিয়ান, ২৫৪ নং আর এস দাগ ৩০ শতকের জমির মধ্যে ৫.৮৩ শতাংশ জমিতে মাটি কেটে এই বাগানে ফলজ ও ঔষধি গাছ রোপন করে প্রায় ৫০ বছর যাবৎ দখলে আছি। গতকাল রাতের আধারে দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় আমাদের দখল উচ্ছেদের পায়তারা করে শত্রুতা মনোভাব নিয়ে এই নেক্কারজনক কর্মকান্ড ঘটিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এই ঘটনায় পৈক্ষারপাড় গ্রামের মৃত. চাঁন মিয়া মুন্সীর ছেলে মোশারফ হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোসা. রোকেয়া খাতুন (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মোশাররফ হোসেন সাথে মুঠোফোনে বলেন অন্যায়ভাবে আমাকে ফাঁসানো জন্য আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আমি গাছকাটা বিষয় সর্ম্পকে আজ সকালে অবগত হই এবং আমি ও আমার স্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্ট নই।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ মুঠোফোনে বলে এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত কর্মকর্তা পাঠানো হবে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category